মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 সামসুজ্জামান সামু


তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জনাব মো: সামসুজ্জামান সামু। গত ১১ জুন ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসবিল মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী ০১ (এক) বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

​এদিকে জনাব মো: সামসুজ্জামান সামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আনন্দ ও উল্লাস প্রকাশ করেছে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি। উল্লেখ্য, তিনি এই সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা।

​তাঁর এই গুরুত্বপূর্ণ ও গৌরবময় প্রাপ্তিতে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সিনিয়র সহ-সভাপতি জনাব একেএম দৌলত আকবর (পিপিএম), সাধারণ সম্পাদক জনাব শহিদুল আলম লাবু এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান।

​এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “জনাব মো: সামসুজ্জামান সামু একজন অত্যন্ত দক্ষ, দূরদর্শী ও যোগ্য ব্যক্তিত্ব। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ উত্তরবঙ্গের প্রবেশদ্বার রংপুরের সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মমেয়াদে অভূতপূর্ব সাফল্য কামনা করি।”

​এছাড়াও তাঁর এই নিয়োগে পৃথকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান।

​একই সাথে কার্যনির্বাহী কমিটির পক্ষে আরও শুভেচ্ছা জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম আশরাফ, অর্থ সম্পাদক জনাব মোঃ আব্দুল গফফার, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

​উপদেষ্টা মহোদয়ের এই গৌরবময় অর্জনে কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর