সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র।

​গত মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) থেকে জারিকৃত এক সরকারি প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়।

​উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত উক্ত স্মারকে জানানো হয়, নির্দেশক্রমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে জনাব আসাদুল হাবিব দুলু-কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

​রংপুরের কৃতি সন্তান এবং কারমাইকেল কলেজের এই প্রাক্তন ছাত্র হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির কার্যনির্বাহী কমিটি, স্থানীয় বিভিন্ন মহল এবং কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, তাঁর দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় উত্তরবঙ্গের অন্যতম প্রধান এই চিকিৎসা সেবা কেন্দ্রের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

​প্রজ্ঞাপনের অনুলিপিটি ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর