মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সাংবাদিক এম দিদারুল আলম / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এম,দিদারুল আলম রাউজান চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নে টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদ। মানবিক সহমর্মিতার অংশ হিসেবে প্রতিটি পরিবারের হাতে বর্ষাকালীন উপহার হিসেবে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় হযরত ইয়াসিন শাহ (রহ.) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এসব উপহার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং হলদিয়ার কৃতিসন্তান, কিউসি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জে এ এম ইকবাল হাসানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। উপহার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আদর্শ হলদিয়া ইউনিয়ন বিনির্মাণ’ বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় হয়। হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কিউসি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী ও প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন।
কে. এম. আজগর চৌধুরী ও জহির উদ্দিন শুভর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রেসিডিয়ান সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মানিক এবং সহসভাপতি মাস্টার মোহাম্মদ হোসাইন।শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াছ। এছাড়া বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী টিপু, তরুণ সমাজসেবক জামাল উদ্দিন তালুকদার এবং মঈনউদ্দিন বিপুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,আবুল হাশেম, মোহাম্মদ আকবর,মোহাম্মদ সাহাবু সিকদার, মোহাম্মদ ইকবাল, আবুল বশর, মহিউদ্দিন, জসিম উদ্দিন, জয়নাল কনট্রাক্টর, মোহাম্মদ রহিম, মোহাম্মদ মমতাজ উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ খালেক, তাজুল ইসলাম, নন্না মিয়া, মোহাম্মদ ইয়াছিন সহ সমাজ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে পাকিস্তান জাতীয় পরিষদের পঞ্চম স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুর কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, হযরত এয়াসিন শাহ (রহ.) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর আলহাজ মোহাম্মদ আবদুল ওহহাব (বিএ, বিএড) এবং জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল আলম।
অনুষ্ঠান শেষে শতাধিক অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের হাতে বর্ষাকালীন উপহার হিসেবে চাল বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত হলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর