শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার-প্রস্তুত এসআরবি-১৫ তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর। রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মহিউদ্দিন জীবন, সচিব ওসমান গণী পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কলেজ শাখা’র আহ্বায়ক কমিটি অনুমোদন। বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক ২ জন আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মহিউদ্দিন জীবন, সচিব ওসমান গণী

সাংবাদিক এম দিদারুল আলম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান আমির হাট বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সংগঠক ক্রীড়াবিদ মহিউদ্দিন জীবনকে আহ্বায়ক ও মুহাম্মদ ওসমান গণীকে সদস্যসচিব করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হযরত ইয়াছিন শাহ স্কুলের হলরুমে ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তা মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও মুহাম্মদ ওসমান গণীর সঞ্চলনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। এ সময় ক্লাবের অতীত ঐতিহ্য, সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে অবদান তুলে ধরে এর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক কর্মকর্তা ও খেলোয়াড় তৈয়ামু চৌধুরী, মহিউদ্দিন জীবন, নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুর হামিদ,এমরান হুমায়ুন শু শুভ । নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মাসুদ, আনিস,রুবেল,জামশেদ, অপু, মোস্তফা, ফয়সাল, এমরান, মনির, শাহরাব, নিলয়, আরিফ, মামুন, রিমন,আরমান ,মহিম, আশরাফ, আজিজ, মারুফ, জয়নাল, হেলাল, আসিফ, শওকত, সুজন, সাইদ, রহিত, বিজয়, শান্ত, মুন্না, মানিক, ওসমান, বাবর, আকাশ, সুমন,সোলতানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর