সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা। গোদাগাড়ীর রাজাবাড়ি হাট এলাকায় লিজ নেওয়া খাস পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মুয়াজ্জিনের ছেলের সাফল্য: নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে পেট্রোবাংলার কর্মকর্তা খাইরুল বাশার শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাতকে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য ৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

রাজশাহীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজশাহীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী প্রতিবেদক:যুবদ বিরুদ্ধে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ইউসুফ আলী সনি।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরের মতিহার থানার অক্ট্রয় মোড়স্থ রিভার সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী সনি দাবি করেন, সম্প্রতি আহত অঞ্জন নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করেছেন, যার ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ওই সংবাদে তার নাম হামলার নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ইউসুফ আলী সনি জানান, তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের সদস্য সচিব এবং আহত অঞ্জনের সঙ্গে তার পূর্ব থেকে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। তার দাবি, হামলাকারীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সূত্রপাত হয় এলাকায় গাঁজা নেওয়াকে কেন্দ্র করে অঞ্জনের ভাতিজা মুলামের সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকের বিরোধের ঘটনাকে ঘিরে তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জেরে অঞ্জন স্থানীয় কয়েকজনকে মারধর করেন। পরে ক্ষুব্ধ কয়েকজন যুবক অঞ্জনের ওপর হামলা চালায়। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্যে তার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আহত অঞ্জনের ভাই হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে জানতে চাইলে আসুস্থ থাকায় আহত অঞ্জনের ও বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর