মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নাঈমুল হাছানের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ বাঘা থানা জনাব সেরাজুল হক সাহেবের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় অফিসার ফোর্স সহ বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়কালে ৮মে ২০২৬ তারিখ সময় ১.৩০ মিঃ বাঘা থানাধীন পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের পুত্র মাসুদ রানা (৪০)কে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে তার হেফাজত হতে মাদক দ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে মাদক দ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে এবং ইতিপূর্বেও মাদক মামলায় জেলে ছিল বলে জানায়।
গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বাঘা থানা অফিসার্স ইনচার্জ ওসি সেরাজুল ইসলাম বলেন
সম্মানিত বাঘাবাসী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক দব্য নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশ আপনাদের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। ধন্যবাদ।।