রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

রাজশাহী বাঘা জাতীয় নির্বাচনে জনসমর্থন বাড়াতে বিএনপির কর্মীসভা

মোঃতোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার। / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মোঃতোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন বাড়াতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

কর্মীসভায় ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, সদস্য সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম খাঁন, তহিদুল ইসলাম কালু, তানভির ফয়সাল তূর্য।

এছাড়াও উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, সদস্য সচিব পলাশ আহমেদ, বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপকল্প জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সে কারণে ঘরে ঘরে গিয়ে জনমত তৈরি, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনা এবং তাদের সাথে মানবিক আচরণ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আবু সাঈদ চাঁদ।

উল্লেখ্য, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ সকাল থেকে বাঘা বাজার স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট ও গণসংযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর