বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রাজশাহী বাঘা পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী বাঘা পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার।

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

০৭/০৪/২৬ বাঘা উপজেলার মনিগ্রাম একটি পুকুর থেকে এক চা বিক্রেতা ছানা- ৪৫ নামের এক বৃক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া রোডের পাশে অবস্থিত মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন একটি পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই ব্যক্তি মনিগ্রাম বাজারের একজন পরিচিত চা বিক্রেতা। তবে তাৎক্ষণিক তিনি কীভাবে ওই পুকুরে পড়ে গেলেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনার পেছনের রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর