বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাজাবাড়ি হাট চেয়ারম্যান মার্কেটে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রায় এক হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট আসরাফ মল্লিক, বিএনপি নেতা খুররুম সরকার, মো. বাবলু, আবদুর রউফ, যুবদল নেতা নয়ন, রউফ মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উপস্থিত বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আয়োজকরা জানান, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে: ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর