শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

রুমায় পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা বিএনপিতে যোগদানের কথা সত্য নয়।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রুমা প্রতিনিধি ঃ

বান্দরবানের রুমায় বিএনপিতে যোগদানের কথা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা।
মঙ্গলবার সকালে একটি হোটেলে ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা এ কথা জানিয়েন।

এ প্রতিবেদককে’ তিনি বলেছেন পাড়ার নিয়ম-কানুন ও সামাজিকতা রক্ষায় বান্দরবান ৩০০আসনে বিএনপি’র সাংসদ প্রার্থী সাচিংপ্রু জেরীকে সম্মান জানিয়ে ফুলের মালা দিয়েছি মাত্র। এই ফুলের মালা দেয়াকে কেন্দ্র করে একটি মহল সামাজিক ফেসবুকে বিএনপিতে যোগদান করেছে বলে প্রচার ও প্রকাশ করেছে। বিএনপিতে যোগদানের কথা একদম সত্য নয়।

 

তিনি বলেন আমি কোন দলের সদস্য নয়, আমি স্বতন্ত্র ও নিরপেক্ষ। কোন দলের তালিকাভুক্ত সদস্য নয়। এসময়ে কোন রাজনৈতিক দলের কোথাও তাঁর নাম খুঁজে পাবেন না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
তিনি বলেন, সাচিংপ্রু জেরী বান্দরবান বোমাং সার্কেলে ১৫তম প্রয়াত রাজা অংশৈপ্রু চৌধুরী মেজ পুত্র। তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির মনোনীত একজন সাংসদ প্রার্থী। নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গত সোমবার (২৬ জানুয়ারি) বান্দরবান থেকে রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলা সদরে যান। পথে পড়ে চাঁন্দা হেডম্যান পাড়া। আমি একজন এ পাড়ার স্থায়ী বাসিন্দা এবং ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

চেয়ারম্যান উহ্লামং মার্মা এর ভাষ্য মতে, মৌজা হেডম্যানসহ পাড়ার লোকজন তাঁকে অনুরোধ করে জানিয়েছেন, বোমাং সার্কেলের রাজপুত্র সাচিংপ্রু জেরী তাঁর আগমনে সম্মান জানিয়ে পাড়াবাসী পক্ষ থেকে সমাজের রীতিনীতি অনুসারে সংবর্ধনা দিতে ফুলের মালা দিতে হবে। পাড়াবাসীর কথায় সামাজিকতা রক্ষা করতে সম্মান জানিয়ে রাজপুত্র সাচিংপ্রু জেরীকে ফুলের মালা দিয়েছি।

তবে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদানের প্রশ্নই উঠে না।
চেয়ারম্যান উহ্লামং মার্মা বলেন তার সম্মানকে ক্ষুন্ন করা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার হীন উদ্দেশ্যে ফুলের মালা দেয়ার ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়ে অপপ্রচার চালিয়েছে একটি মহল। এ ধরনের হীন মনস্ক কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর