রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে নৌকা বাইচে মুখর শীতলক্ষ্যা, দুই তীরে লাখো মানুষের ঢল খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ;

রূপগঞ্জে নৌকা বাইচে মুখর শীতলক্ষ্যা, দুই তীরে লাখো মানুষের ঢল

মো: ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মো: ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার:
‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ ১৫ বছর পর কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ছোট-বড় ২৫টি নৌকা অংশ নেয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যার শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ঢাক-ঢোল, বাঁশি ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই তীর। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। নারী, পুরুষ, শিশু ও কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

প্রতিযোগিতায় ‘মামা-ভাগিনা’ নৌকা প্রথম, ‘শেখ খোকন’ দ্বিতীয় এবং ‘বুলেট’ নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

নৌকা বাইচকে ঘিরে দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নদীর তীরে দাঁড়িয়ে এবং নৌকায় ভাসমান অবস্থায় দর্শনার্থীরা প্রতিযোগিতা উপভোগ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করেন।

স্থানীয় দর্শনার্থীরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও এ ধরনের বিনোদনমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর