বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নির্বাচনী প্রচার ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু কে বিজয়ী করার লক্ষ্যে প্রচার ও প্রস্তুতি আলোচনা সভা করে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা বালুর মাঠে এই নির্বাচনী প্রচার ও প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স, সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সভা সঞ্চালনা করেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক রকি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শামীম মিয়া, যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম, আজীম সরকার, রাজীব ভূইয়া, আরিফুজ্জামান ইমন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, ২ নং সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল আমীন, মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদল নেত্রী সেফালী স্মৃতি, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: সাব্বির শিকদার, সাধারণ সম্পাদক নিজাম মিয়া, সিনিয়র সহ সভাপতি হামিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া, যুবদল নেতা শরীফ শিকদার, অহিদুল্লাহ মিয়া, স্বপন মিয়া, খোরশেদ আলম, শাহ আলম সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু কে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে প্রমাণ করতে হবে যে রূপগঞ্জ বিএনপির ঘাঁটি। তিনি আরো বলেন, এই নির্বাচন ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই এই নির্বাচনে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর