বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইসমাইল হোসেন(৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ১১নভেম্বর মঙ্গলবার রাতে ইসমাইল হোসেন বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় পৌঁছলে দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তুল ও হাতুরিসহ দেশীয়

অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ ৩লাখ ৫০হাজার টাকা লুটে নেয়।

পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। যুবদল নেতা ইসমাইল হোসেন এসব কর্মকান্ডের প্রতিবাদ ও বাঁধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং বাম পায়ে গুলি করে।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর