মোঃ আতিকুর গোলদার খুলনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়া উপজেলার ৯ নং সাহস ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী,ও সমাজ সেবক, সরদার কারিমুল ইসলাম। এবং গরীব দুঃখী মানুষের বিপদে এগিয়ে আসেন জন দরদী সরদার কারিমুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি অনন্য প্রতীক। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
সরদার কারিমুল ইসলাম আরো বলেন ৯ নম্বর সাহস ইউনিয়নের সর্বপ্রান্তের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান সরদার কারিমুল ইসলাম।