শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গ্যাস নাই বিদ্যুৎ নাই  রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত বিশ্বম্ভরপুরে প্রকাশ্য নিলামে ৩ বাজার: ৮৫ প্রতিযোগীর লড়াইয়ে ডাক উঠল ৫৯ লাখ ২২ হাজার টাকা

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে “শাহীন স্কুল নালিতাবাড়ী শাখা”-এর উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শাহীন স্কুল এডুকেশন, নালিতাবাড়ী, শেরপুরের ব্যাচ ডিরেক্টর ও পরিচালক মো. হুমায়ুন কবির কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং অধ্যবসায়ের ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার পক্ষ থেকে এসএসসি ২০২৬-এর সকল কৃতি শিক্ষার্থীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর