শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গ্যাস নাই বিদ্যুৎ নাই  রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক:  অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল।

অভিযানকালে জনৈক নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিন আলীর পিতা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমিতে অভিযান চালানো হয়। এ সময় তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন,

মোঃ তুহিন আলী (২৬), পিতা মোঃআনোয়ার হোসেন, মাতা মোছাঃ মনিরা বেগম, সাং—রৌধী, থানা—সিংড়া, জেলা—নাটোর।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার তুহিন আলী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‍্যাবের কাছে তথ্য রয়েছে।

র‍্যাব-৫ জানায়, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিংড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।”

র‍্যাব আরও জানায়, জব্দ করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার তুহিন আলীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর