সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান টেকনাফে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড উখিয়ায় অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হোয়াইক্যংয়ে আগুনে পুড়ল অলি মাস্টারের বাড়ি, দ্রুত ফায়ার স্টেশন চান এলাকাবাসী বাঁশখালীর ঘোনাপাড়ায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা চকরিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবা মামলার পলাতক আসামি গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন,হাজী মোঃ সবুজ আলম। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মিজ্ রিপামনি দেবী।

শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা

দৈনিক সোনালী সময় / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোহেল সরকার

 

প্রতিবছর ১৮ অক্টোবর আসে এক বেদনাবিধুর স্মৃতি এবং গভীর ভালোবাসার প্লাবন নিয়ে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস ও নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের এক অবুঝ শিকার ১০ বছরের নিষ্পাপ শিশু রাসেল। যার হাসিতে ছিল এক চিলতে আলো, আর চোখে ছিল এক বুক স্বপ্নের প্রতিচ্ছবি।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে শেখ রাসেলের জন্ম। তাঁর নামকরণের পেছনে ছিল জাতির পিতার পছন্দের নোবেল বিজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের দর্শনের প্রতি শ্রদ্ধা। রাসেল বড় হচ্ছিলেন এক অনন্য আবহে—যেখানে ঘরের প্রতিটি কোণে ছিল বাঙালির মুক্তির সংগ্রামের প্রেরণা।

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকদের নির্মম বুলেটে থমকে যায় এই ছোট্ট প্রাণটি। জীবনের শেষ মুহূর্তে ঘাতকদের পৈশাচিকতার সামনে দাঁড়িয়ে নিষ্পাপ রাসেলের আকুতি ছিল মায়ের কাছে যাওয়ার। কিন্তু ঘাতকের দল সেই কোমল মিনতি শোনেনি; অবুঝ রাসেলের বুকে বুলেট চালিয়ে তারা স্তব্ধ করে দিয়েছিল এক উদীয়মান সম্ভাবনাকে।

শেখ রাসেলের এই অকালপ্রয়াণ কেবল একজন শিশুর মৃত্যু নয়, এটি মানবতা ও মৌলিক অধিকার হরণের এক চিরন্তন ক্ষত। আজ শেখ রাসেল দিবস কেবলই এক স্মরণের দিন নয়; বরং এটি আমাদের সমাজের প্রতিটি শিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর এক দৃঢ় অঙ্গীকারের দিন।

শেখ রাসেল আজ শারীরিকভবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি হারিয়ে যাননি। তিনি বেঁচে আছেন কোটি শিশুর হাসিতে, আমাদের জাতীয় চেতনায় এবং গভীর ভালোবাসায়। শেখ রাসেল চিরদিন আমাদের হৃদয়ে অমলিন হয়ে বেঁচে থাকবেন।

 

সম্পাদক ও প্রকাশক: সোহেল সরকার

বাংলা নিউজ মিডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

মহাসড়ক দূর্ঘটনা… ভোলা -চরফ্যাশন প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন ভোলা। বেপরোয়া সিএনজি ভোলা চরফ্যাশন মহাসড়ক। বোরহানউদ্দিন উপজেলাধীন দালাল বাজার মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।