মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার শংকরঘোষ সরকার বাড়ি গ্রামে এক মুসলিম পরিবারে ৩ মার্চ ১৯৭৩ সালে জন্মগ্রহণ
করেন মোঃমাহফুজুর রহমান।

শেরপুর জেলার গৌরব ও কৃতি সন্তান এমডি মাহফুজুর রহমান আমেরিকায় অবস্থান করে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই অর্জন শেরপুরবাসীসহ সারাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় হয়ে উঠেছে।

মাহফুজুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যয়নপ্রিয় হিসেবে পরিচিত তিনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে উজ্জ্বল ফলাফল দেখিয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন এবং বর্তমান সেখানেই বসবাস করছেন। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় ও গবেষণার মাধ্যমে তিনি সেখানকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর শেরপুরের স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। অনেকেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, “মাহফুজুর রহমান শেরপুরের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

ড. মাহফুজুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন আমার একার নয়, আমার পরিবার, শিক্ষকমণ্ডলী ও শেরপুরবাসীর সম্মিলিত প্রেরণার ফসল। আমি সবসময় দেশের জন্য কাজ করতে চাই এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করার ইচ্ছা রাখি।

মাহফুজুর রহমান এর পিতা আলহাজ্ব মো: আজিজুর রহমান তিনি একজন সহ:আনসার অ্যাডজুট্যান্ট জেনারেল ময়মনসিংহ জেলা চাকুরী করতেন।

মাহফুজুর রহমান এর আরও ৫ ভাই রয়েছেন। মাহফুজুর রহমান চতুর্থ তম সন্তান ছোট থেকেই তিনি অনেক মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার ছোট ভাই এস এম জুবায়েল হোসেন সাবেক ৫ নং গোসাইপুর ইউনিয়ন চেয়ারম্যান। মাহফুজুর রহমান শ্রীবরদী হাইস্কুল হতে এস এস সি এবং শ্রীবরদী সরকারী কলেজ হতে এইচ এস সি , এরপর শেরপুর এগ্রিকালচার হতে ডিপ্লোমা শেষে ময়মনসিংহ কৃষিবিদ্যালয় হতে সীড প্যাথলজি সেন্টার হতে সীড বোরন ডিজিজের উপর উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন। জগনাথ বিশ্ব বিদ্যালয় হতে এম এ দর্শন , ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে জাপানিজ ভাষা ও ইংরেজী ভাষার উপর প্রশিক্ষন গ্রহন।
জাপান হতে উচ্চতর বিদেশী ভাষার উপর শিক্ষক প্রশিক্ষন গ্রহন ।

আমেরিকাতে Pacific State University তে MBA major in finance & California International University তে MBA major in International Business পড়াশুনা করেন। Los Angeles valley college হতে দুটি বিষয়ে ডিগ্রী শেষ করেন ও Economics and Accounting, এর পর আরও উচ্চতর ডিগ্রী অর্জন করার জন্য California State University North ridge থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।পাশাপাশি Woodbury university and Harvard university তে leadership এর উপর অধ্যয়নরত ।

স্থানীয় সুত্রে জানা যায়, মাহফুজুর রহমান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন।

২০০৪ সালে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোঃ মাহফুজুর রহমানের প্রতিষ্ঠান সমন্বিত পল্লী উন্নয়ন সংস্হা ( আইরডিএস) , একমাত্রা ও ইন্টারন্যাশনাল এনজেলস এসোসিয়েশন জাপানিজ সংস্হার যৌথ উদ্দোগে বিনামূল্যে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় শিশুদের খাবার, ত্রান , ঔষধ ও চিকিৎসা সেবা বিনামূল্যে সরবরাহ করা হয় ।

এছাড়াও শীতকালে কম্বল বিতরন করা সহ , শিক্ষা বৃত্তি প্রদান করা হয় মেধাবী শিক্ষারথীদের মাঝে এ পর্যন্ত প্রায় ১০০০ এর অধিক শিক্ষারথীকে বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে । যারা সরকারী বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে বর্তমান অবধি অধ্যায়নরত দেশের সুনাম ধন্য বিশ্ব বিদ্যালয় গুলিতে ।

এছাড়া অনেকে উচ্চতর ডিগ্রী অর্জন করতে বিদেশে আছেন ।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনি এবং শ্রীবরদী উপজেলাতে ত্রান এবং চিকিৎসা কার্য ক্রম করা হয় । যা বাংলাদেশের সুনাম ধন্য পত্রিকা সহ জাতিসংঘ ও আমেরিকার সুনাম ধন্য বিশ্ব বিদ্যালয় ইউনিভারসিটি অফ ক্যালিফরনিয়া লসএনজেলেস , ক্যালিফরনিয়াতে আলোচনা হয় ।

এই বিশ্ববিদ্যালয় টি পৃথিবীর সমস্ত সরকারী বিশ্ব বিদ্যালয় গুলির মধ্য যার গ্রেড-১ ।

মাহফুজুর রহমান বলেন
এখনও যা করছি দেশের জন্য এবং মানবতার জন্য , আসলে এগুলি বলার জিনিস না কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং অনেকের অপ্রাসংগিক কথার জন্য যতটুকু বলা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর