বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৭৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধীগাও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৫ই ফেব্রুয়ারি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন ।

মনোয়ার হোসেনের পিতা মোঃ খোরশেদ আলম পেশায় একজন কৃষক। মাতা কুলছুম বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি পঞ্চম সন্তান।

মনোয়ার হোসেন এর আরও দুই ভাই দুই বোন রয়েছেন।
ছোট থেকেই মো:মানোয়ার হোসেন মেধাবী ছাত্র ছিলেন।
তিনি রাংটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর স্বনামধন্য প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেন, মনোয়ার হোসেন হাল ছাড়েন নাই অবশেষে তিনি ৪৬ তম বিসিএস পরীক্ষায় (শিক্ষা ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

মনোয়ার হোসেন এর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। তার স্বপ্ন পুরণে নিরলসভাবে পড়াশোনা করেছেন।  মনোয়ার হোসেনের বাবা খোরশেদ আলম প্রতিনিধিকে জানান, সন্তানকে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তুলতে আমি ও আমার স্ত্রী কুলছুম বেগম অত্যন্ত পরিশ্রম করেছি। ছেলে পরিবার, গ্রামবাসী ও এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছে। আমি ছেলের জন্য দোয়া চাই।

মনোয়ার হোসেন প্রতিনিধি কে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য। শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্ন বুনেছিলাম পড়াশোনা করে ভালো সরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকরি করবো। আলহামদুলিল্লাহ! আশা পূর্ণ হয়েছে। মনোয়ার হোসেন জানান, এই কৃতিত্বের সাথে সফলতায় যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন- আমার বাবা-মা। শিক্ষা জীবনে নিজের সর্বোচ্চ পরিশ্রম, চেষ্টা, পড়ালেখা করা, মানুষের দোয়া, আল্লাহর রহমত, ভাগ্য, ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সবকিছুর সমন্বয়েই ভালো কিছু করা সম্ভব। সর্বোপরি সকলের কাছে আমি দোয়াপ্রার্থী সামনের দিনে দায়িত্বগুলো যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ