সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের তাহিরপুরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও বাঁশখালীতে খোদালা খাল আংশিক খনন: পানিবন্দী কৃষিজমি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র চাচিকে নিয়ে উধাও ভাতিজা, এলাকাজুড়ে আলোচনার ঝড়  ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন কালীপুর ইউনিয়নে ১৩৪ উপকারভোগীর মাঝে  ভি ডব্লুভিইউ-ভি এর চাল বিতরণ শেরপুরের ঝিনাইগাতীতে ধান কাটার মাঠে কৃষকদের সুন্দর সম্প্রীতির দৃশ্য

শেরপুরের ঝিনাইগাতীতে ধান কাটার মাঠে কৃষকদের সুন্দর সম্প্রীতির দৃশ্য

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানখেতে চলছে মৌসুমি ধান কাটার কাজ।

 

কৃষকরা দল বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কাজের এক ফাঁকে মাঠের পাশে কিংবা গাছের ছায়ায় বসে একসঙ্গে ভাত খাওয়ার যে সুন্দর দৃশ্য দেখা গেছে, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।

 

ঝিনাইগাতীর বিভিন্ন গ্রামের কৃষকরা সকালের ধান কাটা শেষ করে একসঙ্গে বসে ভাতের থালা মেলেছেন।

 

একজনের পাতে আরেকজন খাবার তুলে দিচ্ছেন, হাসি-ঠাট্টায় মুখর হয়ে উঠছে পুরো পরিবেশ। কেউ শাক-ভাজি, কেউ ডাল-মাছ দিয়ে সাধারণ কিন্তু সুস্বাদু খাবার শেয়ার করে খাচ্ছেন। এই দৃশ্যে শ্রমের ক্লান্তি ভুলে যাওয়া, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ ফুটে উঠেছে।

 

স্থানীয় কৃষক শফিকুল ইসলাম জানান,

“আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে খাই। এতে কাজের ক্লান্তি কম লাগে, মনও ভালো থাকে। ধান কাটা মৌসুমে এটাই আমাদের নিয়ম।”

 

ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নুর বলেন, এ বছর ঝিনাইগাতী উপজেলায় ১৪৬০৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা দিনরাত পরিশ্রম করে ফসল ঘরে তুলতে ব্যস্ত।

 

 

এমন সুন্দর সম্প্রীতির দৃশ্য সত্যিই প্রশংসার দাবিদার। কৃষকদের এই ঐক্য ও ভালোবাসা দেখে মনে হয়, গ্রাম বাংলার আসল সৌন্দর্য এখনো লুকিয়ে আছে মাঠে-ঘাটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর