শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, যুুবদলনেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

প্রসঙ্গত অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায়ের অভিযোগে বক্তাগণ বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের লোকদের জীবন জীবীকায় বিরুপ প্রভাব পড়ছে। এভাবে টোল আদায়ের নামে চাঁদাবাজি কোন পৌরসভায় নেই। অনতিবিলম্বে বেআইনি টোল আদায়ের নামে বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগন, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর