বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস

শেরপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর ভিক্টোরিয়া একাডেমীর মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পিতা: গোলাম মোস্তফা তিনি শ্রীবরদী উপজেলার ৭১ নং চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মাতা : রেনুকা পারভীন,তিনিও শ্রীবরদী উপজেলার পশ্চিম গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

শিক্ষক দম্পতির মেধাবী সন্তান রাকিবুল ইসলাম রাকিব শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তার আরও এক বোন রয়েছে।তিনি সবার বড় সন্তান। রাকিবুল ইসলাম রাকিব ছোট থেকেই অনেক মেধাবী শিক্ষার্থী।
ছোট থেকেই ক্লাসে সব সময় শিক্ষার্থীদের ভিতরে অনেক মেধাবী।

জানা যায়, তিনি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অর্জন করেছেন।

রাকিবুল ইসলাম রাকিব ২০২২ সালে ৫ম শ্রেণিতে শ্রীবরদী উপজেলার ৭১ নং চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ।

 

এবং ২০২৩ সালে ময়মনসিংহ অঞ্চল থেকে শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেন।

রাকিবুল ইসলাম রাকিবকে কেউ দাবিয়ে রাখতে পারেনি, একের পর এক শত বাধা অতিক্রম করে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ।

স্থানীয় সুত্রে জানা যায়, রাকিবুল ইসলাম রাকিব শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বাংলাদেশ স্কাউটস ,আর্ট,কুইজ,রচনা, এগুলোর উপর অনেক সার্টিফিকেট রয়েছেন । সে ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়।

রাকিবুল ইসলাম রাকিব এর পিতা গোলাম মোস্তফা বলেন,সকলের কাছে দোয়া চাই আমি যেন আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে সাফল্য অর্জন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর