বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, টাংগাইল

সোমবার (১৪ সেপ্টেম্বর) সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর নেশন বিল্ডিং থ্রু ইরাডিকেটিং ম্যালনিউট্রিশন (নেইম) প্রকল্পের আওতায় চারাবাড়ী প্রকল্প অফিসের মিলনায়তনে ‘আধুনিক পদ্ধতিতে গাভী পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সংগঠনের ২৫ জন উপকারভোগী খামারি অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এসএসএস-এর উপ-পরিচালক ও ইসিডিপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব অদিতি আরজু। এসময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত খামারিদের আধুনিক খামার পরিচালনা, উন্নত জাতের গাভী পালন, সুষম খাদ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সেশন পরিচালনা করেন এসএসএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব প্রদীপ কুমার সরকার, এসোসিয়েট প্রোগ্রাম ম্যানেজার জনাব ডা. মো: মাসুদুল আলম এবং নেইম কর্মসূচির সমন্বয়কারী জনাব মো: আক্কেল আলী। সম্পূর্ণ অনুষ্ঠানটির সুষ্ঠু আয়োজন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেইম কর্মসূচির এসডিও জনাব আব্দুল আলিম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর