রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল শেরপুরের মেধাবী শিক্ষার্থী তাসফিয়া নাছির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ট্যালেন্টপুলে বৃত্তি পেল শেরপুরের মেধাবী শিক্ষার্থী সাফিউল ইসলাম শেরপুরের মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেল নকলার রুকাইয়া জান্নাত সাবা স্বপ্ন থেকে পররাষ্ট্র ক্যাডারে ৫ম: আত্মবিশ্বাস, স্বশিক্ষা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত মাসুদুর রহমান ঝিনাইগাতীর মেধাবী শিক্ষার্থী মরিয়ম আক্তার মিথিলার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রীপুর উত্তর ইউনিয়নে যুবদল নেতা মো:আব্দুল কাদিরের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার। তিন বিসিএসের সংগ্রামের পর স্বপ্নপূরণ:৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নড়াইলের সঞ্জয় বর্মন তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন সুনামগঞ্জের ৮ উপজেলায় প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার কমিটি অনুমোদন।

শেরপুরের মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেল নকলার রুকাইয়া জান্নাত সাবা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেল নকলার রুকাইয়া জান্নাত সাবা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুকাইয়া জান্নাত সাবা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় এবং সমগ্র এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
রুকাইয়া জান্নাত সাবা আবদুল বারেক ও লাকী বেগম দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বক্ষণিক সহযোগিতার ফলেই তিনি এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।
তার এ অর্জনে খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রুকাইয়া তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এদিকে রুকাইয়ার এই সাফল্যে তার পরিবার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে। তারা বলেন, মেয়ের এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে তারা সকলের কাছে রুকাইয়া জান্নাত সাবার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।
রুকাইয়া জান্নাত সাবার এই কৃতিত্ব নকলা উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর