বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

​শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু ।

জিয়াউল ইসলাম জিয়া / ২৫৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:

​টেকসই সমাজ উন্নয়ন ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশ্বস্ত সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেরপুরে যাত্রা শুরু করলো ‘সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)’-এর ৮৭৩তম মাঝপাড়া শাখা।
বুধবার (২৯ এপ্রিল) শেরপুর সদর এরিয়ার অধীনে উৎসবমুখর পরিবেশে এই শাখাটির শুভ উদ্বোধন ও ১ম ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এসএসএস শেরপুর জোনের জোনাল ম্যানেজার জনাব অশোক কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোঃ আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সদর এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ এরিয়া ম্যানেজার জনাব ইলিয়াস উদ্দিন এবং অগ্রণী ব্যাংক নন্দী বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আসাদুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝপাড়া বাজার বণিক সমিতির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ তাহেনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবু তাহের বলেন, “এসএসএস কেবল একটি ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা নয়, এটি দেশের আর্ত-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান। সেই লক্ষ্যে মাঝপাড়া শাখার মাধ্যমে আমরা স্থানীয় জনপদকে আধুনিক ও দ্রুততর আর্থিক সেবার আওতায় নিয়ে আসব।”

​সভাপতির বক্তব্যে জনাব অশোক কুমার ভট্টাচার্য বলেন, “নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আজ আমরা এই এলাকায় পথচলা শুরু করলাম। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল চালিকাশক্তি।”

শাখা ব্যবস্থাপক জনাব মহিদুল ইসলাম ও হিসাব রক্ষক মফিজুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​নতুন এই শাখাটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরে উপস্থিত যোগ্য সদস্যের মাঝে ঋণ বিতরণ করা হয়। পরিশেষে সবার দোয়া ও সহযোগিতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ