শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন হাসপাতালে সিলগালা 

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

প্রসূতির মৃত্যুর পর অভিযানে ধরা পড়া অনুমোদনহীন হাসপাতাল সিলগালা 

শেরপুরে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যুর পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ‘মায়ান জেনারেল হাসপাতাল সিলগালা করেছে

অভিযানে বেসরকারি হাসপাতালের আরো অনিয়ম উঠে আসে।

উল্লেখ্য শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজারের বেসরকারি এই হাসপাতালটিতে রোববার (২৯ মার্চ) বিকেলে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে সিজারিয়ান অপারেশনসহ সবধরনের কার্যক্রম পরিচালনার অপরাধে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়।

অভিযানে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে যে, বেশ কিছুদিন যাবত নালিতাবাড়ী উপজেলা শহরের উত্তর বাজারের একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনারেল হাসপাতাল নামে বেসরকারী এই হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চালানো করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে। আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরই সে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই ঘটনায় শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে আকলিমার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর