বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২৩ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

নিউজ রুমঃ / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

একইসঙ্গে মাদক সেবনের দায়ে একজনকে ২০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার শেরপুর শহরের থানার মোড় সিএনজি স্ট্যান্ড, অষ্টমীতলা বাসস্ট্যান্ড, কানাশাখোলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

 

 

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি মামলা

সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

 

শেরপুর সদর থানা ও জেলা পুলিশের একটি দল অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।

অভিযানকালে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

 

যাত্রী সাধারণকে এ বিষয়ে সচেতন থাকার এবং প্রয়োজনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

 

মাদক সেবনের দায়ে কারাদণ্ড

একই দিনে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় অ্যালকোহল সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন,জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর