সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ! শেরপুরের ঝিনাইগাতীতে মধ্যবর্তী স্থানে কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেরপুর গারো পাহাড়ের ভাইরাল জাপান খ্যাত আগর বাগান বন বিভাগের হস্তক্ষেপে প্রবেশ নিষিদ্ধ সারিকালিনগর (বালুরচর) গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি: ৩.২৫ কিলোমিটার আইডিভুক্ত রাস্তা পাকাকরণের আহ্বান ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ  সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ের টাস্কফোর্স কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘সোমেশ্বরী’-তে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিব-উল-আহসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর