বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
এক পুলিশ কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়ে অটো রিক্সায় ধাক্কায় আহত  শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা চিরচেনা বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় বাসার গেটেই রক্তাক্ত শিশু, অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ মধ্যনগরে সাংবাদিকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা,তাহিরপুর-৩৯ জামালগঞ্জ-৫ মধ্যনগর-৪ অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস, শ্রীবরদীর আনিছুর রহমানের মেয়ের কৃতিত্ব নকলার বালিগঞ্জ বাজারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী গ্রামের সন্তান মো. রাকিবুল ইসলাম (রিয়াদ)। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বর্তমানে তিনি ঢাকা বারের একজন অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় কাজ করছেন। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

১৯৯৭ সালের ২৬ নভেম্বর লক্ষীডাংরী গ্রামে জন্মগ্রহণ করেন রাকিবুল ইসলাম রিয়াদ। চরশিমুলচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। এরপর শেরপুরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। ২০১২ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরে শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭০ পেয়ে উত্তীর্ণ হন।

উচ্চশিক্ষায়ও তাঁর সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন অনুষদে ভর্তি হন তিনি। সেখানে ৪-এর মধ্যে ৩.৯৬ সিজিপিএ অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতক সম্পন্ন করেন।

এরপর উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে পাড়ি জমান রাকিবুল ইসলাম রিয়াদ। ২০২১-২০২৩ শিক্ষাবর্ষে ভারতের নিউ দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (সার্ক ইউনিভার্সিটি)-তে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি সিলভার জুবিলী স্কলারশিপ লাভ করে সেখানে ভর্তি হন। পরবর্তীতে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিও তাঁর রয়েছে গভীর আগ্রহ। নিপীড়িত মানুষের আইনি অধিকার নিশ্চিত করা, মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় থেকেই তিনি আইন পেশাকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন।

২০২৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সকল ধাপ সফলভাবে সম্পন্ন করে ঢাকা বারের অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন রাকিবুল ইসলাম রিয়াদ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

আইন পেশায় সফলতার সঙ্গে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ লাভ করেন। এই সম্মাননা তাঁর পেশাগত সাফল্য ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে উল্লেখযোগ্য।

প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থী থেকে দেশ-বিদেশের উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জন এবং পরবর্তীতে আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে রাকিবুল ইসলাম রিয়াদ তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতেও আইনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর