বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬, ১৫ রমজান ১৪৪৭,) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ হামিদী ভবনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খলীফায়ে ফেদায়ে ইসলাম রহিমাহুল্লাহ, শায়খ মাওলানা আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা সোহাইল আহমদ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন—আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামিয়া বরুণার সদরুল মুদাররিসীন মাওলানা রশীদ আহমদ হামিদী, জামিয়া বরুণার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এম.এ. সালাম, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম.এ. রহীম নোমানী, সাবেক কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা শিহাব উদ্দীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আফসারী, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল আজীজ এবং আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, বায়তুল মোকাররম দারুল উলূম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম বাশার, হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক কারী মাওলানা ফাহিম রাব্বানী, হাফেজ মাহদি হাসান, মোঃ মাসুদ রানা প্রমুখ।
শ্রীমঙ্গল শহর ও শহরতলীর প্রায় ৩ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুষ্ঠুভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর