মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা তাহিরপুরে পাহাড়ি ঢলের হুমকিতে মাদ্রাসা-মসজিদ, যেকোনো সময় নদীগর্ভে বিলীনের আশঙ্কা। কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত?

সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক ও প্রাণবন্ত আলাপচারিতায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনও আল-আমীন শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কোমলমতি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পাশাপাশি সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আলাপচারিতায় শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরলে ইউএনও তাদের উৎসাহ ও প্রেরণা দেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এখন থেকেই অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে।”সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক ও প্রাণবন্ত আলাপচারিতায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনও আল-আমীন শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পাশাপাশি সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আলাপচারিতায় শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরলে ইউএনও তাদের উৎসাহ ও প্রেরণা দেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এখন থেকেই অধ্যবসায়, সততা ও শৃঙ্খলার চর্চা করতে হবে।”
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও’র সরাসরি মতবিনিময়কে অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়কে উপভোগ্য ও স্মরণীয় উল্লেখ করে ইউএনও আল-আমীন বলেন, শিশুদের সরলতা, কৌতূহল ও শেখার আগ্রহ তাকে মুগ্ধ করেছে। এমন কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়জুড়ে এ সময় ছিল উৎসবমুখর পরিবেশ। ইউএনও’র উপস্থিতি ও আন্তরিক কথোপকথনে শিক্ষার্থীরা আনন্দিত হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর