শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দৈনিক সোনালী সময়ের প্রকাশক ও সম্পাদক সোহেল সরকারের গভীর শোক

প্রতিবেদকের নাম / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সোনালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার।

আজ এক শোক বার্তায় সোহেল সরকার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আপসহীন নেতাকে হারালো। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং দেশের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর এই প্রয়াণ দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো।”

দৈনিক সোনালী সময় পরিবারের পক্ষ থেকে সোহেল সরকার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমরা এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্য এবং রাজনৈতিক অনুসারীদের ধৈর্য ধারণের শক্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”

উল্লেখ্য যে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সারা দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর