বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাড়োল ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ।

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার): / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (৩ জানুয়ারী) বিকাল ৪ টায় চাড়োল ইউনিয়ন বিএনপির লাহিড়ী হাটের অস্থায়ী কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুন্নবী।
চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুগ্ন সদস্য মিঞা মো: হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক এ্যাডভোকেট আবেদুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মিঞা মো: সাইফুল্লাহ কলম বিএসসি, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য এস এম সফিকুল ইসলাম, চাড়োল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আজমীর জামান, সাধারন সম্পাদক আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য দবিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালম আজাদসহ চাড়োল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

আলোচনা শেষে দোয়া পাঠ করেন- মাওলানা মো: নুর হোসেন ।

এসময় বক্তারা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের সবার প্রতি আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর