রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন,হাজী মোঃ সবুজ আলম। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মিজ্ রিপামনি দেবী। এক লাখ ইয়াবাসহ দুইজন আটক-৬৪বিজিবি সাংবাদিক হত্যা ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ‘সাইফকে আইন্না দাও’ইনানীতে স্বজনের খোঁজে নারীর বুকফাটা আর্তনাদ কোস্ট গার্ডদের সফল অভিযানে ৪০হাজার ইয়াবা সহ মাদক কারবারি আটক টেকনাফে নিখোঁজ ১২ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ১ স্বপ্নচূড়া ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি নাসির সরদার,সম্পাদক লালন শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ১

দৈনিক সোনালী সময় / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের অদূরে অলিনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পী (২৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২৩) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

গত রাতে বাড়বকুণ্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বাড়বকুণ্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে অলিনগর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাপ্পীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা শাওনও গুলিবিদ্ধ হন।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিহত বাপ্পী ও আহত শাওন সীতাকুণ্ড থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে, গুলির ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর