শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে অবৈধ সম্পদ নিয়ে আতঙ্কে শীর্ষ মাদক কারবারিরা স্বপ্ন থেকে সাফল্যে: কৃষক পরিবারের সন্তান মো. সাদেক আলীর ৪৬তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্তির অনন্য অর্জন তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ। সুনামগঞ্জে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। গণবিজ্ঞপ্তি সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের আর্জেন্টিনার জয় নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক, ভিএআর সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ ম্যাচ গোদাগাড়ীর জুগিডাইং গ্রামে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারী জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ স্বপ্ন থেকে সাফল্যে: ৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধার স্বাক্ষর হাসান মাহমুদ তুর্য্য নিশাত হত্যা মামলায় দ্রুত চার্জশিট ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

বিশেষ প্রতিনিধি / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রবাসীদের ঐক্য, সমাজের কল্যাণ’ এ স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে সুনামগঞ্জ শহরের কালিপুর এলাকায় এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট পীর ফজলূর রহমান মিসবাহ্। উদ্বোধন শেষে সংগঠনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রুকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার সাহিদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সজিব আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজগর আলী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজ্বী নুরুল মোমেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান নজির আলী, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মো. নুরুজ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর