সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার
‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দা ভারতীয় চোরাকারবারি মফিজ আলী(৪৫),সে মৃত: আব্দুল সত্তারের ছেলে।

অপরজন হল একই গ্রামে বাসিন্দা ভারতীয় চোরাকারবারি আকবর আলী (২৬),তার পিতা: মৃত শওকত আলী। পুলিশ সূত্রে জানা যায় ৩০ জানুয়ারী ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’ এর নির্দেশনায় রঙ্গারচর ইউনিয়নের হরিণা পাটি গ্রামে সদর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় সদর থানার এসআই মোঃ মিজানুর রহমান, সঙ্গীয়ফোর্স কনস্টেবল মানস কান্তি সিংহ,কনস্টেবল মোতালেব মিয়াসহ পুলিশের একটি অভিযানিক দল হরিণাপাটি গ্রামে তল্লাশি করে হাতে নাতে ভারতীয় মাদক নাসির উদ্দিন ৮৪ হাজার শলাকা বিড়িসহ হাতেনাতে  চোরাকারবারি মফিজ আলী ও আকবর আলীকে আটক করে নিয়মিত মামলারুজু করে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক, ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধ দমনে পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ।

ভারতীয় নাসির বিড়িসহ ২জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর