শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা

হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: সেবা মানে ভোগান্তি—এমন ধারণা থেকে বেরিয়ে এসে নাগরিকবান্ধব ও হয়রানিমুক্ত সেবা প্রদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল।
বর্তমানে এ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস নবায়নসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ পাচ্ছেন দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সেবা। সেবা গ্রহণে অতিরিক্ত দালাল নির্ভরতা কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। অফিস প্রাঙ্গণে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, তথ্য ডেস্কের কার্যকারিতা এবং সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ—সব মিলিয়ে ইতিবাচক পরিবর্তনের ছাপ স্পষ্ট।

সেবাগ্রহীতারা জানান, আগের তুলনায় এখন অনেক কম সময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত হয়রানি ছাড়াই নির্ধারিত ফি জমা দিয়ে সহজেই সেবা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় আবেদন প্রক্রিয়াও হয়েছে আরও সহজ ও দ্রুত।

এ বিষয়ে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এস. এম মাহবুবুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা প্রদান করা। আমরা দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি। পাশাপাশি অনলাইন সেবা সম্প্রসারণের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করছি।”

তিনি আরও জানান, সেবার মান আরও উন্নত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সেবাগ্রহীতাদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে গ্রহণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট মহল মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে বিআরটিএ নীলফামারী সার্কেল দেশের অন্যান্য কার্যালয়ের জন্য একটি অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর