বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

হাটহাজারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সংগঠন হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাথে কুরআনে হাফেজ শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩রা মার্চ রোজ মঙ্গলবার বিকাল ৪:৩০মিনিটে হাটহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত মীরেরহাট আমাতুন নূর তালিমুল কুরআন মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও হাটহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ জাবের হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সংবাদদাতা মো: আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আরমানের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল এর প্রতিনিধি মো: মহিন উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো আব্দুল আউয়াল রোকন ও নাজিম উদ্দিন সিপি, সহসাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মঈন বাঙালি, সহঅর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রিদুয়ান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পল্লী চিকিৎসক হাফিজুর রহমান, নাঙ্গলমোড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ, আকতার হোসেন, সৈয়দ দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর