টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদের শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, টেকনাফের আহ্বায়ক এফ. এ. সোহেল চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, প্রিয়জন হারানোর এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক মহান আল্লাহ যেন শোকাহত পরিবারের সবাইকে দান করেন।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।