রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা ভুরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ঝিনাইগাতীতে ষড়যন্ত্রমূলক অভিযোগের শিকার এসিল্যান্ড অফিসের ড্রাইভার আল-আমীন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক শিক্ষার গুণগত মানে এগিয়ে দুবাছুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গাজীপুরঃ

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে গাজীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাজীপুর মহানগর কমিটি।

শনিবার (৩ মে) বিকেলে গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয় গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করে দায়িত্ব পালন করলেও এখনো তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা, পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাংবাদিকদের কল্যাণে ঘোষিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর