শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-প্রচার সম্পাদক পদে লড়ছেন এরশাদ মিয়া। বিএনপি নেতা তানোরের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!

দৈনিক সোনালী সময় / ৯৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!

শারীরিক সুস্থতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন। ৭ নভেম্বর শনিবার সকালে নঈম মিয়ার বাজার থেকে শুরু হওয়া এ ম্যারাথনটি মোল্লাপাড়া ও ঘাসিরপাড়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নঈম মিয়ার বাজারে এসে শেষ হয়।
মিনি ম্যারাথনটি মাহমুদুল হাসান বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাহাবুব করিম এবং কৃষিবিদ মো. মুস্তাফিজুর রহমান।
ম্যারাথনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ড্রিল প্রশিক্ষক সৈনিক ইয়াকুব আলী স্বপন। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা নির্ধারিত ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, নিয়মিত শরীরচর্চা, হাঁটা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও স্বাস্থ্যসচেতন কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ