বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ। আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১ মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২ চট্টগ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লেদা ক্যাম্পে গ্রেপ্তার গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ। ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায়  প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য। জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা। জলবায়ু সংকট মোকাবিলায় টেকনাফে তরুণদের ঐক্যবদ্ধ পদযাত্রা উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ঝিনাইগাতীতে অসহায় আনোয়ারাকে নতুন ঘর উপহার দিল জেলা প্রশাসন, মুখে ফুটল স্বস্তির হাসি মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে ৫ জনকে উদ্ধার করল বিজিবি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২

দৈনিক সোনালী সময় / ৭৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে বিএনপি নেতা মোঃ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
দুপুর ১টার দিকে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজ’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি বিএনপি নেতা মোঃ শামসুল আলমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনার পর পর-ই ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় খাতুনগঞ্জে স্বাভাবিক কর্মব্যস্ততা চলছিলো। সড়কে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং মালামাল ওঠানো-নামানোর কাজ চলছিলো যথারীতি। এর মধ্যে ১০ থেকে ১৫ জনকে ব্যবসা প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কার্যালয়ের সামনের কক্ষের বেশ কয়েকটি কাঁচ ভাঙা। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা। ঘটনার খবর পেয়ে সেখানে জড়ো হন বিএনপি’র নেতা-কর্মীরা।
এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র নেতারা। এ সময় দলের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর রয়েছে। এ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ শামসুল আলম বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক। স্বাধীনতার পর খাতুনগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেনি। এমন ঘটনা এই প্রথম বলে ও তিনি মন্তব্য করেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ও তোলেন তিনি। তা না হলে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সময় থাকতে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি বলেন, আজ আমার ব্যবসা প্রতিষ্ঠানের হামলা হয়েছে, কাল অন্যদের ব্যবসা প্রতিষ্ঠানে ও হামলা হতে পারে।’
এমইবি গ্রুপ অব কোম্পানিজ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়েব রিয়াদ বলেন, এ ধরনের হামলা কোনো ভাবেই কাম্য নয়। তারা মানুষের জন্য কাজ করে আসছেন। ঘটনার গভীর বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কী প্রভাব ফেলতে পারে, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ