নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ইউসুফ জালাল (২০) ওই ক্যাম্পের ডি ব্লকের ১৫০ নম্বর শেডের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসুফ জালাল নিজ বসতঘরে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে এপিবিএনের রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০২৩ সালের ২৭ জুলাই দায়ের করা মামলাটির নম্বর ৮১/২৩, জিআর নম্বর ২৯৫/২৩।
গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।