এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে অজ্ঞাত নামা দুর্বৃত্ত থানার একটি পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনার সংবাদ পাওয়া গেছে।
সূত্র জানায়, ১৮ নভেম্বর (বুধবার) দুপুর পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম: এলাকা হালিশহর থানার ছোটপুল এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সূত্র জানায়, দায়িত্বরত: কয়েকজন পুলিশ সদস্য পুলিশ লাইনের সামনের সড়কে থানার ওই পিকআপ ভ্যানটি পার্ক করে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি হাওয়া হয়ে গেছে!
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, পুলিশ সদস্যরা হোটেলে ঢোকার পর পর-ই এক ব্যক্তি নির্বিঘ্নে পিকআপ ভ্যানটিতে ওঠেন এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে এলাকা ত্যাগ করেন।
এমন ঘটনায় পুলিশ সদস্যরা ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
এলাকার মানুষের বক্তব্য-যেখানে পুলিশ ও পুলিশের গাড়ির ও নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের বা পার্ক করা গাড়ির নিরাপত্তা কোথায়?