বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ। আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১ মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২ চট্টগ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লেদা ক্যাম্পে গ্রেপ্তার গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ। ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায়  প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য। জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা। জলবায়ু সংকট মোকাবিলায় টেকনাফে তরুণদের ঐক্যবদ্ধ পদযাত্রা উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ঝিনাইগাতীতে অসহায় আনোয়ারাকে নতুন ঘর উপহার দিল জেলা প্রশাসন, মুখে ফুটল স্বস্তির হাসি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

Md Shahidul islam / ১৬২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

১৮ নভেম্বর ২০২৬, বুধবার: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন ভিপি আনসুর উদ্দিন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করতে দেওয়া যাবে না। রাঙ্গুনিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, রাঙ্গুনিয়ার মানুষ শান্তি ও নিরাপত্তার পক্ষে। কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মশাল মিছিলের মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান জানান দেন অংশগ্রহণকারীরা। এলাকার শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ