মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা।

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা প্রাণনাশের হুমকি ॥ থানায় অভিযোগ

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় রূপসী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম। গত ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে সরকারি রাস্তা কাটার অভিযোগে সাংবাদিক মোঃ নূর আলম ঘটনাস্থলে গেলে রূপসী এলাকার বিল্লাল হোসেন মোল্লা ১৫/১৬ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোঁটায় সজ্জিত হয়ে সাংবাদিকদের উপর এ হামলা করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক মোঃ নূর আলমকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম বাদী হয়ে ৩ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর