বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ নীলফামারী জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব।

তিনি আরও বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সুখ, শান্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনুপ্রেরণা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল ওয়াহেদ সরকার সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং ঈদকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি দেশের সার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দময় মুহূর্ত সবার জীবনে বয়ে আনবে নতুন উদ্যম ও প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর