বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী মিজানুর রহমান। মানবতার টানে শ্রীমঙ্গলে অসহায়দের পাশে ‘নিঃস্বার্থে মানব সেবা’: খাদ্য সামগ্রী বিতরণ; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ;

র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আহসান হাবীব পলাশ

তরিকুল ইসলাম, ​নিজস্ব প্রতিবেদক
​র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এইচএসসি ’৮৬ ব্যাচের মেধাবী ছাত্র জনাব আহসান হাবীব পলাশ। তাঁর এই সাফল্যে আনন্দিত ও গর্বিত কারমাইকেল কলেজ পরিবার।

​গত ১৬ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের তথ্য জানানো হয়। নবনিযুক্ত মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি,রংপুর।
​এক যৌথ বিবৃতিতে সমিতির এডহক কমিটির আহবায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান ও সদস্য সচিব জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু বলেন, “কারমাইকেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থীর এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া আমাদের পুরো কলেজ পরিবারের জন্য এক বিশাল গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে র‍্যাব আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

এসময় আরো ​শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমিতির সম্মানিত সদস্য—জনাব দৌলত আকবর, আতিয়ার রহমান, শহিদুল আলম লাবু, আব্দুল গফফার, আশরাফুল আলম আশরাফ, মোহাম্মদ ইসলাম জনি, শাহজাহান বাবু ও তরিকুল ইসলাম প্রমূখ। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। ​কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি আশা প্রকাশ করে যে, জনাব আহসান হাবীব পলাশ তাঁর মেধা ও সাহসিকতা দিয়ে দেশের জননিরাপত্তা বিধানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর