বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রংপুরের হাজীরহাটে জুয়ার আসরে অভিযান, ১০ জুয়াড়ি গ্রেফতার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর

রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন বখতিয়ারপুর উচাটারী গ্রামের ঘাগট নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হাফিজ হায়দার, এসআই মোঃ আব্দুস ছালাম মিয়া, এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ মিজান হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিখন (৪৫), মোঃ মশিয়ার (৩৮), মোঃ সাবেরুল (৩৮), মোঃ আবুল হোসেন (৫৫), মোঃ বদিয়ার (২৫), মোঃ মাসুদ (৩০), মোঃ সাদেকুল ইসলাম (২৬), মোঃ সাজু মিয়া (২৭), মোঃ হালিম (৪০) ও মোঃ আলমগীর হোসেন (৪০)। তারা সবাই হাজীরহাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০৪টি তাস এবং নগদ ৩৭০ টাকা উদ্ধার করে। অভিযানে কোনো ভিকটিম বা পলাতক আসামি নেই বলে জানায় পুলিশ।
এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৬/২৬, তারিখ ০৯/০১/২০২৬ খ্রি., রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮-এর ৯৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর