শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রুমা প্রতিনিধি।

সকলের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও সামাজিক- সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করবে ‘বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ’ (বিএসসি-বি)। নবগঠিত এই কমিটি আগামীতে বম জাতি সত্তার উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে ভূমিকা রাখবার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএসসি-বি নবনির্বাচিত সভাপতি ও বানরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বম।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে এক আলাপচারিতায় তার কার্যালয়ে দৃঢ় কন্ঠে এই প্রতিবেদাকে এ কথা জানিয়েছেন তিনি।
বিএসসিবি’র নেতাকর্মীরা জানায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত শনিবার বান্দরবানের রুমায় বম কমিউনিটি সেন্টারে ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ ও রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বার্ষিক সাধারণ সম্মেলনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম সম্প্রদায়ের বিভিন্ন মন্ডলির পুরোহিত, মৌজার হেডম্যান, পাড়া প্রধান কারবারী, নারী সংগঠন যুব সংগঠন ও যুবসমাজের যুবক-যুবতী নেতৃবৃন্দ এ সম্মেলনে তিন শতাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বিকালে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়গুলোর পরিবেশ পরিস্থিতি ও সমাজ উন্নয়নে ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপরে নিজ নিজ মতামত দিয়ে কাউন্সিল ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।

পরে উপস্থিত সকল সর্বসম্মতিক্রমে জেলা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিসিবি সাবেক সভাপতি লালজারলম বমকে ও লাললিয়ান সম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেন্দ্রীয় বিএসসি-বি নতুন কমিটি গঠন করা হয়।

বিএসসি-বি কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি লালসাংতন বম,
সহ-সভাপতি লাললিয়ানসাং বম( সাংপুই),
সহ-সাধারণ সম্পাদক রেফারেন্স ভাননোয়াম বম, কোষাধ্যক্ষ লালরৌপুই বম ও সাংগঠনিক সম্পাদক পাস্তর লালভানত্লিং বম।
সংশ্লিষ্টরা জানায়, সম্মেলনে মনোনীত ও নবগঠিত বিএসসিবি কমিটির সদস্যগণ পরবর্তীতে সমাজের নিবেদিত প্রাণ ও গ্রহণযোগ্যতার বিবেচনায় সংগঠনের অন্যান্য সদস্যদের পূর্ণাঙ্গ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করবেন। এ কমিটি আগামী তিন বৎসর মেয়াদে বম সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ সামগ্রিক উন্নয়নের কাজ করবে।

এ কমিটিতে উপদেষ্টারা হলেন রেভ. পাকশিম বিত্লুং রেভ. লালুনরূয়াল বম,
রেভ. লালথাংজেল বম, মিঃ লিয়ানাও কারবারি,
লালচেও হেডম্যান।
নিরব নিরীক্ষকের দায়িত্ব পালন করেন-
যাজক লালপিয়ান্থং বম,
নিয়াংথন বম।

এছাড়াও মিসেস নেমকিম বম, মেরি জয় বম
ডননেম বম, জিনগেংমাউই বম ও মিসেস জির্টলুয়াং , লাল দুহ সাং বম, লালচেউসাং থাংমিং, রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরি বম ও লালসমথাং কারবারী।
প্রধান কমিশনার হিসেবে
রেভ. লালরেমসং বম। অন্যান্য কমিশনাররা: হলেন রেভ. লালুংরুয়াল বম এবং লালথন বম এর নেতৃত্বে এই নির্বাচন কমিশন-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

শৈহ্লাচিং মার্মা
রুমা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর